দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস) গতকাল মঙ্গলবার সুবিধাভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে কবুতর বিতরণ করেন।
জানা যায়, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের লক্ষ্যে নারীর ক্ষমতায়ন প্রকল্পের অংশ হিসাবে জিবিএসএস দশমিনা উপজেলায় নারী জনগোষ্ঠীকে সংগঠিত করে ৪টি নারী বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করে। গত মঙ্গলবার জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত এই নারী বিকাশ কেন্দ্রের সুবিধাভোগী ৪০টি পরিবারের মাঝে টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিনা মূল্যে ৬৪০ টি কবুতর বিতরণ করা হয়। বিতরণী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিবিএসএস এর প্রকল্প সমন্বয়কারী মোঃ নূরুন্নবী খান ও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়েজ আহমেদ প্রমূখ। প্রকল্প সমন্বয়কারী মোঃ নূরুন্নবী খান বক্তব্যে বলেন, কবুতর পালন একটি লাভজনক কর্মকান্ড। গৃহস্থাালি কাজকর্মের পাশাপাশি কবুতরের এই ছোট খামারটি দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি হিসেবে সহায়ক হবে। প্রধান অতিথির বক্তব্যে পংকজ কুমার চন্দ বলেন, উপকূলীয় এ অঞ্চলের মানুষ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ সময়ের ক্ষতি পুষিয়ে উঠতে বাড়তি আয়বর্ধণমূলক কবুতরের মিনি ফার্মটি সহায়ক ভূমিকা রাখবে।

No comments:
Post a Comment