Monday, October 1, 2012

পটুয়াখালীর দশমিনায় সমাজ ভিত্তিক বীজ ভান্ডার উদ্বোধন

আমাদের সম্পদ-বীজ ভান্ডার উদ্বোধন করছেন দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা সনজীব মৃধা

আমাদের সম্পদ-বীজ ভান্ডারের একাংশ
সম্পদ সংরক্ষণে সমাজ ভিত্তিক আমাদের সম্পদ-বীজ ভান্ডার নামে বীজ সংরক্ষণাগার গত রবিবার পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়ায়  উপজেলা কৃষি অফিসার উদ্বোধন করেন।
জানা যায়, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের লক্ষ্যে নারীর ক্ষমতায়ন পাইলট প্রকল্পের অংশ হিসাবে স্বেচ্ছাসেবী বেসরকারী সংস্থা গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস) ও ইউএনডিপি’র সহযোগিতায় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় কৃষি খাতের ঝুঁকি হ্রাসে ২টি বীজ সংরক্ষণাগার স্থাপন করে। জিবিএসএস কর্তৃক প্রতিষ্ঠিত সমাজভিত্তিক স্থানীয় সংগঠণ পায়রা নারী বিকাশ কেন্দ্রের সভাপতি নিলুফা বেগমের সভাপতিত্বে আমাদের সম্পদ-বীজ ভান্ডার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সনজীব মৃধা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জিবিএসএস’র প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ নূরুন্নবী খান ও পায়রা নারী বিকাশ কেন্দ্রের সাধারণ সম্পাদক সূমী বেগম প্রমূখ।
এলাকাবাসী কৃষকদের সাথে কথা বলে জানা যায়, উপকুলীয় এলাকার বন্যা, ঝড় বা যেকোন দুর্যোগের পর তারা কৃষি বীজের সংকটে পড়লে এই বীজ ভান্ডার থেকে বীজ নিয়ে চাষাবাদ অব্যাহত রাখতে পারে।
http://www.facebook.com/nurunnabi.khan

No comments:

Post a Comment